মেলান্দহে ফেক আইডির মাধ্যমে অপতথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে 'জামালপুর হালচাল' নামক ফেক আইডির মাধ্যমে বানোয়াট অপতথ্য প্রচারের প্রতিবাদে দুরমুঠ ইউনিয়নে সংবাদ সম্মেলন ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
Press conference against disinformation spread through fake IDs in Melandhe
মেলান্দহে ফেক আইডির মাধ্যমে অপতথ্য প্রচারের বিরুদ্ধে সুশীল সমাজ ও বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে



মেলান্দহে ফেক আইডির মাধ্যমে অপতথ্য প্রচারের বিরুদ্ধে সুশীল সমাজ ও বিএনপির সংবাদ সম্মেলন

জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জামালপুর হালচাল’ নামের একটি ভূয়া (ফেক) আইডির মাধ্যমে কুরুচিপূর্ণ অপতথ্য ও সাইবার অপপ্রচার রোধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় দুরমুঠ ইউনিয়ন পরিষদ চত্বরে দুরমুঠ ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন, শিক্ষক প্রতিনিধি, আলেম সমাজ ও স্থানীয় সুশীল সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। লিখিত বক্তব্য পাঠ করেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল।


সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে মেলান্দহের দুরমুঠে মাসব্যাপী বৈশাখী মেলার নামে চলা মদ-গাঁজা ও অসামাজিক কার্যকলাপ স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশাসন ও সর্বস্তরের তাওহীদি জনতার সহায়তায় বন্ধ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে একটি সংঘবদ্ধ চক্র ফেক আইডির মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ইমামদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।


এমনকি সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতসহ একাধিক নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে ফেক আইডির অ্যাডমিন শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে মেলান্দহ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম মাস্টার, ইমাম সমিতির প্রতিনিধি মাওলানা শহিদুল্লাহ, হাফেজ জামাল উদ্দিন মাহমুদসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট
মেলান্দহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট
মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা
মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা
মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা
মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা
জাবিপ্রবিতে মোবাইল ও এআই রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাবিপ্রবিতে মোবাইল ও এআই রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top