![]() |
| মেলান্দহে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত |
মেলান্দহে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জামালপুরের মেলান্দহে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে মালঞ্চ আব্দুল গফুর হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। মালঞ্চ আব্দুল গফুর হাই স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, সাংবাদিক আজম খান এবং সাবেক যুবদল নেতা ফজলুল কাদের হেলাল।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী এবং কালচারাল ইউনিটির সভাপতি বাউল বিপ্লব মণ্ডল ও সাফিন মণ্ডলের যৌথ পরিচালনায় নজরুলের বিখ্যাত কালজয়ী গান পরিবেশন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুল গীতি প্রতিযোগিতা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।