![]() |
মেলান্দহে সাবেক সচিব ইহসানুল হক মঞ্জুর আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |
মেলান্দহে সাবেক সচিব ইহসানুল হক মঞ্জুর আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী 'ডাক্তার বাড়ি' প্রাঙ্গণে সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জুর সার্বিক আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
মেলান্দহ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেলান্দহ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ‘ডেইলি ফ্রন্ট নিউজ’-এর সম্পাদক মেহেরুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা জাসাসের সহসভাপতি মাসুদুর রহমান তালুকদার এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সমন্বয়ক জুয়েল আহম্মেদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিস্টারের সুন্দর গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দলের অগ্রগতি, ঐক্য এবং সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।