![]() |
| বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড |
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মো. নুর হোসেন (৩০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নুর হোসেন বকশীগঞ্জ পৌর এলাকার ঝালরচর পশ্চিমপাড়ার মৃত ঘুটু শেখের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে মাদক সেবনরত অবস্থায় নুর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালতের বিচারক মাদক সেবনের অপরাধ স্বীকার করায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, যুব সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে ও মাদকমুক্ত বকশীগঞ্জ গড়ার লক্ষ্যে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।