জামালপুরে নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ৪ লাখ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণের মামলায় আসামি আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
Youth sentenced to life imprisonment, fined Tk 4 lakh for raping woman in Jamalpur
জামালপুরে নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ৪ লাখ টাকা জরিমানা

জামালপুরে নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ৪ লাখ টাকা জরিমানা

জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও মেয়াদের সাজা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের সলই মণ্ডল পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, ২০২৩ সালের ২০ জুলাই রাতে আসলাম হোসেন একই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীর বাবার বাড়িতে প্রবেশ করে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় আসলাম হোসেনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বিচারকাজ চলাকালে আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি গ্রহণ করেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিচারক আসামি আসলাম হোসেনের উপস্থিতিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভুক্তভোগীর পরিবার।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে মুদির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু
বকশীগঞ্জে মুদির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু
বকশীগঞ্জে গভীর রাতে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা
বকশীগঞ্জে গভীর রাতে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি
পূর্বের বক্তব্য ‘স্লিপ অব টাং’, বক্তব্য প্রত্যাহার করলেন মানিক সওদাগর
পূর্বের বক্তব্য ‘স্লিপ অব টাং’, বক্তব্য প্রত্যাহার করলেন মানিক সওদাগর
বকশীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাই
বকশীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top