পূর্বের বক্তব্য ‘স্লিপ অব টাং’, বক্তব্য প্রত্যাহার করলেন মানিক সওদাগর

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে নিয়ে দেওয়া বক্তব্য ভুল ছিল দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
Manik Saudagar retracts previous statement, calling it a 'slip of the tongue'
পূর্বের বক্তব্য ‘স্লিপ অব টাং’, সংবাদ সম্মেলন করে বক্তব্য প্রত্যাহার করলেন বিএনপি নেতা মানিক সওদাগর



বকশীগঞ্জে যুবলীগে যোগ নিয়ে বিমান মন্ত্রীর নাম জড়ানো 'স্লিপ অব টাং': বিএনপি সভাপতি মানিক সওদাগর

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের যুবলীগে যোগদানের বিষয়ে দেওয়া নিজের আগের বক্তব্য প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে সাবেক মেয়র যুবলীগে যোগ দিয়েছিলেন—নিজের এই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা বলে অভিহিত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক সওদাগর এ ব্যাখ্যা দেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি বলেন, “গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেখানে আমার ছোট ভাই ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে যুবলীগে যোগ দিয়েছিলেন বলে যে মন্তব্য করেছিলাম, তা সঠিক নয়। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা ছিল এবং বক্তব্যটি ‘স্লিপ অব টাং’ ছাড়া কিছুই নয়।”

তিনি আরও বলেন, রাজনৈতিক আবেগের বশবর্তী হয়ে দেওয়া এই অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যটি তিনি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিচ্ছেন। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত তথ্য বিভ্রাট না ঘটে, সে বিষয়েও তিনি সচেতন থাকবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাই
বকশীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাই
বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top