![]() |
| বকশীগঞ্জে অগ্নিকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন |
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলন
জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে নির্দোষ পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামে নিজ বাড়িতে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বৃদ্ধ আ: রউফ ও তাঁর পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ: রউফ জানান, জমি সংক্রান্ত শত্রুতার জেরে একই গ্রামের সোনা মিয়ার স্ত্রী ফন্নু বেগম ও তাঁর ছেলে তোতা মিয়ার সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ চলছে। গত ১৮ আগস্ট রাতে ফন্নু বেগমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁদের একটি অটোভ্যান ভস্মীভূত হয়।
তিনি আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই প্রতিপক্ষ ফন্নু বেগম ও তাঁর ছেলে ঘটনাটিকে নাশকতামূলক দাবি করে রউফের পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা শুরু করে। এমনকি বিষয়টি ধামাচাপা দেওয়ার শর্তে ২ শতাংশ জমি লিখে দেওয়ার জন্য নানা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।
হুমকির মুখে বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জানিয়ে বৃদ্ধ আ: রউফ ও তাঁর ছেলে হাফিজুর রহমান মিথ্যা হয়রানি বন্ধে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে বকশীগঞ্জ থানা-পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।