বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় সিয়াদ হাসান মিনু নামের এক যুবককে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Youth arrested for drug use in Bakshiganj, sentenced to 3 months in jail in mobile court
বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা

বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনু (২৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সিয়াদ হাসান মিনু পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বকশীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় বাট্টাজোড় ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক
বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top