![]() |
| বয়সের কারণে পদ থেকে অব্যাহতি চান রৌমারী জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান |
বয়সের কারণে পদ থেকে অব্যাহতি চান রৌমারী জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান
বার্ধক্যজনিত কারণে রাজনীতিতে আর সক্রিয় থাকতে না পেরে জাতীয় পার্টির উপজেলা সভাপতির পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিল।
গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের টালুয়ার চর গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "আমার বয়স বর্তমানে ৭৪ বছর। এ বয়সে শারীরিক কারণে রাজনীতিতে সক্রিয়ভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় দলীয় সকল পদ থেকে অব্যাহতি নিতে চাচ্ছি।"
হাবিবুর রহমান হাবিল ১৯৮৩ সালে ছাত্রজীবন থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে রৌমারী উপজেলা জাপার সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি রৌমারী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি দুইবার শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।