![]() |
| মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান |
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি গবেষক শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ও মৎস্য গবেষক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমীর হোসেন।
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সারোয়ার জাহান, ফিশারিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আবদুস সাত্তার এবং সহকারী অধ্যাপক ড. ফরহাদ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে মৎস্য গবেষণায় বিশেষ অবদান রাখা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার ও বিটিভিসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।