রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের জিম্মি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের।
Allegations of artificial shortage of fertilizer in Roumari, selling it at high prices
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ



রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুড়িগ্রামের রৌমারী বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে একশ্রেণীর খুচরা ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সারের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে নির্ধারিত দামে সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।


তবে পরদিনই ডিলারদের কাছ থেকে সার বুঝে নেওয়ার পর খুচরা বিক্রেতারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। এই সুযোগে কৃষকদের জিম্মি করে ‘রহমানিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী জাইদুল ইসলাম মিনু ও ‘তারেক ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আমিরুল ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী চড়া দামে সার বিক্রি শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।


ভুক্তভোগী কৃষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, রহমান আলী ও জাকির হোসেন আক্ষেপ প্রকাশ করে জানান, ফসলের দরকারে বাধ্য হয়েই তাদের চড়া দামে সার কিনতে হচ্ছে। সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে প্রতি বস্তা সার বিক্রি করা হচ্ছে ২১০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।


অভিযোগের বিষয়ে উপজেলা কৃষিবিদ মাহবুবুল আলম বসুনিয়া জানান, ডিলার ও খুচরা বিক্রেতাদের এই কারসাজি এবং অনিয়ম রুখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, "বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত সাপেক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন
বয়সের কারণে পদ থেকে অব্যাহতি চান রৌমারী জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান
বয়সের কারণে পদ থেকে অব্যাহতি চান রৌমারী জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top