কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী ও চর রাজিবপুরের সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় কৃত্রিম সংকট না তৈরি এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার।
Artificial crisis and high prices cannot be charged: Divisional Commissioner's stern message to fertilizer dealers in Roumari
কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা বিভাগীয় কমিশনারের



কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা বিভাগীয় কমিশনারের

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।


গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সার বিতরণ প্রক্রিয়া, কৃষক কার্ডের ব্যবহার, কৃষকদের কাছে কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ এবং উৎপাদন বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি ডিলারদের উদ্দেশ্যে বলেন, "দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার বা অসাধু চক্র অবৈধভাবে গুদামজাত করতে পারবে না। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকাও অতিরিক্ত দাম নেওয়া যাবে না। সার সরাসরি প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছাতে হবে।" সারের সুষ্ঠু বণ্টন তদারকিতে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।


সভার সভাপতি কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ জেলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর জানিয়ে বলেন, চলতি সেপ্টেম্বর মাসের চাহিদার বিপরীতে কুড়িগ্রাম জেলার জন্য দ্বিতীয় দফায় অতিরিক্ত ৫০০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে। তাই সার সংকট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এইচএম আবু বক্কর সাইফুল ইসলাম, কুড়িগ্রাম খামারবাড়ির পরিচালক আব্দুল্যাহ আল মামুন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নাজমুস সাদাত রত্ন, কুড়িগ্রামের উপপরিচালক বিএম কুদরত-এ-খুদা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রিমা আকতার প্রমুখ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে তদন্ত শুরু
রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে তদন্ত শুরু
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top