রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে তদন্ত শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে চলাচলের রাস্তা বন্ধ করে প্রায় ৫০টি পরিবারকে গৃহবন্দি করার অভিযোগে দায়ের করা মামলার সরেজমিন তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।
Road blocked with tin fence in Roumari, investigation launched on court order
রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে তদন্ত শুরু



রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, ৫০ পরিবার অবরুদ্ধের ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু

কুড়িগ্রামের রৌমারীতে যাতায়াতের দীর্ঘদিনের সাধারণ রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে প্রায় ৫০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালতের নির্দেশে সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।


গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজ্ঞ আদালতের নির্দেশে রৌমারী সদর ইউনিয়নের কেরামতিয়া মাদ্রাসা সংলগ্ন উত্তর পাশের গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে যান সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত দল।


স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে, রৌমারী গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হোসনে আরার বাড়ির মোড় থেকে অহিনির সিনিয়র সহকারী পরিচালক শওকত আলীর বাড়ি পর্যন্ত চলাচলের পথটি দিয়ে প্রায় দুই যুগ (২৪ বছর) ধরে বিভিন্ন গ্রামের শত শত মানুষ যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি ওই এলাকার বাসিন্দা নার্স হোসনে আরা নিজের প্রভাব খাটিয়ে টিনের বেড়া দিয়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেন।


পথটি বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার অন্তত ৫০টি পরিবারের যাতায়াত সম্পূর্ণ থমকে গেছে। এমনকি স্কুলগামী শিক্ষার্থীরাও হেঁটে বা ব্যাগ নিয়ে পার হতে পারছে না। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় মাতব্বরদের সমন্বয়ে সালিস-বৈঠক হলেও তা মানতে অস্বীকার করেন অভিযুক্ত নার্স। বাধ্য হয়ে ভুক্তভোগীরা বিজ্ঞ কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন।


মামলা নেওয়ার পর বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ প্রদান করেন।


ভুক্তভোগী শওকত আলী, আশরাফ মাস্টার ও মোসলেম উদ্দিনসহ ক্ষুব্ধ এলাকাবাসী জানান, "গ্রাম থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত গৃহবন্দি হয়ে পড়েছি। আমাদের কোমলমতি সন্তানদের লেখাপড়া ও অসুস্থদের চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আদালতের কাছে ন্যায়বিচার ও রাস্তাটি দ্রুত উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top