বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে সড়কের পাশের জঙ্গল থেকে নিখোঁজের ৩ দিন পর রোজিনা আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক ৪।
Half-melted body of missing housewife recovered from forest in Bakshiganj, 4 arrested including mother-in-law
বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪



বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪

জামালপুরের বকশীগঞ্জে কামালপুর হাইওয়ে সড়কের পাশের এক জঙ্গল থেকে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

(ads1)

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের বাট্টাজোড় নতুন বাজার এলাকার সড়কের পশ্চিম পাশের একটি জঙ্গল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।


নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে এবং একই ইউনিয়নের নতুন বাজার এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে গৃহবধূ রোজিনা আক্তার হঠাৎ নিখোঁজ হন। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

(ads2)

আজ সোমবার ভোরে নতুন বাজার এলাকার সড়কের পাশে জঙ্গলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা সেখানে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন।


খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়। এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের স্বামী ইয়াকুব আলী পলাতক রয়েছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, "জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১
বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
বকশীগঞ্জে ‘ভুয়া’ দাবি করে Guard of honor-এ বাধা, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন
বকশীগঞ্জে ‘ভুয়া’ দাবি করে Guard of honor-এ বাধা, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top