বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0
জিএম ফাতিউল হাফিজ বাবু: জামালপুরের বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ার হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। জামুকার তালিকায় তাঁর গেজেট বাতিলের বিষয়টিও উল্লেখ করা হয়।
Press conference in Bakshiganj claiming late Delwar was a fake freedom fighter
বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন



বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তিকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।


আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুরাতন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন:


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নের জবাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী বলেন, "২০২২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক প্রকাশিত গেজেটে সারাদেশে ৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়। ওই বাতিলকৃত তালিকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুজন ব্যক্তি ছিলেন—যাঁদের একজন হলেন সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন এবং অপরজন আব্দুর রাজ্জাক।"


তিনি আরও বলেন, "মরহুম দেলোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আমি নাকি তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন পত্র দিয়েছি। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকা পর্যন্ত কোনো ভুয়া মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়ার সুযোগ দেওয়া হবে না।"


সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১ অক্টোবর দেলোয়ার হোসেন মাস্টারের মৃত্যুর পর বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা প্রশাসনের পক্ষে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানের উদ্দেশ্যে জানাজাস্থলে যাওয়ার সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা তাতে বাঁধা প্রদান করেন। এর ফলে গার্ড অব অনার ছাড়াই তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে প্রকৃত সত্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
বকশীগঞ্জে ‘ভুয়া’ দাবি করে Guard of honor-এ বাধা, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন
বকশীগঞ্জে ‘ভুয়া’ দাবি করে Guard of honor-এ বাধা, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭
অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top