মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য কন্যা শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চিত্রাঙ্কন, সূচিকর্ম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
On the occasion of International Girl Child Day, 'Kanya Shishu Mela' was held in Melandah
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত



মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত

আগামীকাল ১১ অক্টোবর 'আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ‘স্বপ্ন শিশু পল্লী’ প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার শুভ সূচনা ঘটে।

(ads1)

কন্যা শিশু মেলা উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের বর্ণাঢ্য চিত্রাঙ্কন, সূচিকর্ম প্রদর্শনী ও মনোরম সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী ও আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী।


আরও পড়ুন:


অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজন কমিটির নির্বাহী সম্পাদক, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক মোশারফ হোসেন, কালচারাল ইউনিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলিটারি, সাপ্তাহিক পল্লী বাণীর সম্পাদক মাহবুবুর রহমান, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান, কবি ও শিক্ষিকা জেবুন্নেছা কাকলি, শ্যামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জুয়েল রানা এবং দারুস সুন্নাহ আইডিয়ালের পরিচালক নুরুনবী ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


(ads2)

উৎসবমুখর এই আয়োজনে শিশুদের বহুমুখী প্রতিভা বিকাশ ও সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরা হয়। পরবর্তীতে বিকেল ৪টার দিকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী কন্যা শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে স্মারক সম্মাননা ও আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।


সমগ্র অনুষ্ঠানটির সাবলীল গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন-এর সাংবাদিক শেখ ফরিদ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top