![]() |
| দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ |
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
জামালপুর ৩৫ বিজিবির পৃথক দুটি চৌকস অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৬৯ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
(ads1)
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা ও চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে আসামিশূন্য অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১০৭৮-এর কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন:
- ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
- বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১
- উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ
- ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই রাতে অপর এক অভিযানে বাংলা বাজার বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫-এর কাছে চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
(ads2)
এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে আরও ২২ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন। তবে উভয় স্থানেই বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।