![]() |
| মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত |
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
"মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা জোরদারকরণ"—এই ভাবধারাকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা খাতুন জ্যোতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান।
এছাড়া প্রবীণ অধিকার ও সমাজসেবা নিয়ে আলোচনায় অংশ নেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, দৈনিক আজকের জামালপুরের সাংবাদিক আব্দুল হাই, এম. এ. রশিদ প্রবীণ নিবাসের সুপারিনটেনডেন্ট আবু বক্কর সিদ্দিক এবং প্রবীণ নিবাসের সাবেক সুপারিনটেনডেন্ট এ কে এম নজরুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা অভিজ্ঞতার আলোকবর্তিকা। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ প্রদর্শন অত্যন্ত জরুরি। বক্তারা প্রবীণদের জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তাঁদের জীবনের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।