মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ বজলুর রহমানের সমর্থনে গোবিন্দপুর বাজারে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
Consultation meeting held in Nangla, Melandhe on the occasion of UP elections
মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান প্রার্থী ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বজলুর রহমানের (বজলু হাজী) সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হরিপুর মোড় গোবিন্দপুর বাজার সংলগ্ন সালসাবিল ইন্টারন্যাশনাল স্কুলে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাকিবিল্লাহ ফান্সুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ বজলুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরকার আব্দুল হাই জামালী, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, নাংলা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা বেলাল উদ্দিন, মনিরুজ্জামান, খবিজল, এনামুল হক, গোলাম মাওলা মেম্বার এবং শহিদুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। একই সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ বজলুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করার জন্য উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানানো হয়।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদীর মৃত্যু, আহত নাতি
মেলান্দহে আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদীর মৃত্যু, আহত নাতি
মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ
মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ
মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু
মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top