উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-মাঠা তৈরি ও নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Joint anti-adulteration drive in Ullapara, 6 establishments fined Tk 2.4 million
উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা



উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ঐতিহ্যবাহী সলপের ঘোল, মাঠা, দই ও ঘি উৎপাদন এবং বাজারে নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিশেষ ভেজালবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপ রেলওয়ে স্টেশন এলাকা এবং পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ যৌথ অভিযানের নেতৃত্ব দেন।


অভিযানকালে সলপ এলাকার নামী-দামি ঘোল ও দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালানো হয়। সেখানে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই তৈরি এবং নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রমাণ মেলে।


এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘর’-এর মালিক মো. আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, ‘সলপ দই ঘর’-এর মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা এবং ‘সলপ মাঠা ঘোল দই ঘর’-এর মালিক মো. আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া নিরাপদ খাদ্য আইন-২০১৩ ভঙ্গের দায়ে ‘সলপ কাশেম ঘোল মাঠা দই অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক আবুল কাশেমকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে আধুনিক মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দুধে নির্ধারিত মাত্রার চেয়ে ফ্যাটের পরিমাণ অনেক কম পাওয়া যায়।


অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উল্লাপাড়া পৌর বাজারে পরিচালিত অপর অভিযানে নকল ও মানহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ‘মেসার্স শফিকুল স্টোর’-এর মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স শরিফ স্টোর’-এর মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।


অভিযানে মডেল থানা পুলিশসহ উপজেলা ও জেলার নিরাপদ খাদ্য পরিদর্শকগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম জানান, "জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
উল্লাপাড়ায় নৌকা বাইচ খেলায় দুই নৌকার বাইছালদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
উল্লাপাড়ায় নৌকা বাইচ খেলায় দুই নৌকার বাইছালদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের কারখানা জব্দ, ১ লাখ টাকা জরিমানা
উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের কারখানা জব্দ, ১ লাখ টাকা জরিমানা
‘দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য’: উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা
‘দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য’: উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা
উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন
উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top