জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় ট্রাইব্যুনাল-১-এর রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Two sentenced to life in Jamalpur kidnapping and rape case, two more sentenced
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই

জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই

জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর সদর থানার একটি স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আলামিন ও সাইদুর রহমান নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি রায়ে আলামিনকে ৩ লাখ টাকা এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অন্যদিকে, দেওয়ানগঞ্জ থানার এক নাবালিকা অপহরণ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইন অনুযায়ী ১০ বছরের আটকাদেশ দিয়েছেন বিচারক।

এছাড়া ইসলামপুর থানার অপর একটি অপহরণ মামলায় আসামি শ্রী জয় দাসকে বিজ্ঞ আদালত পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, বিশেষ চিহ্নের প্রমাণ উদ্ধার
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, বিশেষ চিহ্নের প্রমাণ উদ্ধার
জামালপুর জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে টিআইবি ও সনাকের গণশুনানি
জামালপুর জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে টিআইবি ও সনাকের গণশুনানি
বিয়ের দাওয়াতের কথা বলে যৌনপল্লীতে নারী পাচার, জামালপুরে উদ্ধার ১
বিয়ের দাওয়াতের কথা বলে যৌনপল্লীতে নারী পাচার, জামালপুরে উদ্ধার ১
দুর্যোগ মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও ঝুঁকি হ্রাসে জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত
দুর্যোগ মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও ঝুঁকি হ্রাসে জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top