দুর্যোগ মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও ঝুঁকি হ্রাসে জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের 'জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন' (জিহা) স্থানীয় চ্যাপ্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
Jiha meeting held in Jamalpur to empower women and reduce risk in disaster management
দুর্যোগ মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও ঝুঁকি হ্রাসে জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত

দুর্যোগ মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও ঝুঁকি হ্রাসে জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত

জামালপুরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের 'জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন' (JiHA) স্থানীয় চ্যাপ্টারের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, পুলিশ সদর সার্কেলের কর্মকর্তা ইনচার্জ (ওসি) এস এম নাসিম, ব্র্যাকের জেন্ডার অ্যান্ড ইনক্লুশন স্পেশালিস্ট মর্জিনা আক্তার এবং সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জিহা (JiHA) কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক পরিস্থিতিতে নারী নেতৃত্বকে সুসংগঠিত করা এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। একই সঙ্গে যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে নারী ও শিশুদের নিরাপত্তার প্রতি সহনশীল ও সংবেদনশীল থেকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর সভা অনুষ্ঠিত, নতুন দায়িত্ব পেলেন খাইরুল
জামালপুরে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর সভা অনুষ্ঠিত, নতুন দায়িত্ব পেলেন খাইরুল
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির রহস্য উদঘাটন: গ্রেপ্তার আরও ৫
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির রহস্য উদঘাটন: গ্রেপ্তার আরও ৫
অফিসে আসেন না সাংস্কৃতিক কর্মকর্তা, জামালপুর শিল্পকলা একাডেমীতে স্থবিরতা
অফিসে আসেন না সাংস্কৃতিক কর্মকর্তা, জামালপুর শিল্পকলা একাডেমীতে স্থবিরতা
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১
৪০ বছরের রাজনীতিতে এটিই সবচেয়ে খারাপ অভিজ্ঞতা: বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী
৪০ বছরের রাজনীতিতে এটিই সবচেয়ে খারাপ অভিজ্ঞতা: বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top