![]() |
| জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১ |
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১
জামালপুর ৩৫ বিজিবির এক বিশেষ মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ চালককে হাতেনাতে আটক করে বিজিবি।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, বালিয়ামারী বিওপির একটি ক্ষিপ্র টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭২-এর কাছে বালিয়ামারী এলাকায় তল্লাশি চৌকি বসায়। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়া এক সন্দেহভাজন মোটরসাইকেল গতিবোধ করে তল্লাশি চালিয়ে চালকের কাছ থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চালকের নাম মঞ্জিল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে নিয়মিত টহলের পাশাপাশি জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।