জামালপুরে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর সভা অনুষ্ঠিত, নতুন দায়িত্ব পেলেন খাইরুল

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
'Khaborer Kagoj Bandhujon' meeting held in Jamalpur, Khairul gets new responsibility
জামালপুরে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর সভা অনুষ্ঠিত, নতুন দায়িত্ব পেলেন খাইরুল

জামালপুরে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর সভা অনুষ্ঠিত, নতুন দায়িত্ব পেলেন খাইরুল

মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’ জামালপুর জেলা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারী এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।

খবরের কাগজ বন্ধুজন জামালপুর জেলা কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম লাইপা, উপদেষ্টা ও খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ এবং জামালপুর লালন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

পরিচয় পর্ব ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেদুল অন্তর, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম তানভীর, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি এবং বন্ধুজন সদস্য মো: খাইরুল ইসলাম।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শূন্য থাকা 'যোগাযোগ ও প্রচার সম্পাদক' পদে বন্ধুজন সদস্য মো: খাইরুল ইসলামকে নির্বাচিত করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শীঘ্রই জেলা কমিটির সকল সদস্য, উপদেষ্টামণ্ডলী ও সমমনা বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড় পরিসরে জেলা কমিটির পরিচিতি ও ভবিষ্যত পরিকল্পনা সভার আয়োজন করা হবে। পরিশেষে 'খবরের কাগজ বন্ধুজন'-কে জামালপুর জেলার সেরা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির রহস্য উদঘাটন: গ্রেপ্তার আরও ৫
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির রহস্য উদঘাটন: গ্রেপ্তার আরও ৫
অফিসে আসেন না সাংস্কৃতিক কর্মকর্তা, জামালপুর শিল্পকলা একাডেমীতে স্থবিরতা
অফিসে আসেন না সাংস্কৃতিক কর্মকর্তা, জামালপুর শিল্পকলা একাডেমীতে স্থবিরতা
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১
৪০ বছরের রাজনীতিতে এটিই সবচেয়ে খারাপ অভিজ্ঞতা: বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী
৪০ বছরের রাজনীতিতে এটিই সবচেয়ে খারাপ অভিজ্ঞতা: বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী
জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top