বকশীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।
Municipal administration launches eviction drive to free sidewalks in Bakshiganj
বকশীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান



বকশীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার প্রধান সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা সরিয়ে দিয়ে পথচারীদের অবাধ চলাচলের পথ উন্মুক্ত করা হয়।


আজ সোমবার (২১ সেপ্টেম্বর) পৌর এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা।


অভিযান চলাকালে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক বার্তা দেওয়া হয়।


অভিযানের সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পৌর প্রশাসনকে সহায়তা করেন।


পৌর প্রশাসক আসমা-উল-হুসনা জানান, পৌরসভার সড়কগুলোতে যানজট নিরসন এবং পথচারীদের পথচলা নিরাপদ করতে এ ধরনের জনস্বার্থমুখী অভিযান অব্যাহত থাকবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

L

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top