কাজিপুরে রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১টি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১টি ইয়ামাহা মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
1 arrested with revolver, bullets and motorcycle in Kazipur
কাজিপুরে রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

কাজিপুরে রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের এক বিশেষ অভিযানে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম ও নাজমা খাতুনের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) গভীর রাতে কাজিপুর থানা পুলিশ গান্দাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্টের সামনে দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় সংকেত অমান্য করে মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে নাসিমের জিনসের প্যান্টের কোমরের বাঁ পাশে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রিপসহ রিভলবারটির দৈর্ঘ্য ৯ ইঞ্চি এবং এর বাঁ পাশে ‘বার্মা’ লেখা ছিল। এছাড়া অস্ত্রটির ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি ‘ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৩.০’ মডেলের মোটরসাইকেলও আটক করে পুলিশ।

আজ সোমবার দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি নাসিমের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের
নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের
কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top