বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপস ও মোবাইল ফোনসহ রিফাত মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।
Online gambler arrested in Bakshiganj, mobile recovered
বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় মো. রিফাত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া খেলার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিফাত মিয়া বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় এলাকার মো. মনজুরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে রিফাত মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও তার ভেতরে থাকা জুয়ার বিভিন্ন বিতর্কিত বেটিং অ্যাপস জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান জানান, অনলাইন জুয়া সমাজের উঠতি বয়সী যুবসমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি ও প্রচলিত আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে এ ধরনের অপরাধ দমনে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ
বকশীগঞ্জে ভবন ঝুঁকিপূর্ণ, মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যার পাঠদান
বকশীগঞ্জে ভবন ঝুঁকিপূর্ণ, মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যার পাঠদান
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top