বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ

Seba Hot News : সেবা হট নিউজ
0
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ থেকে ইসলামপুরে নেওয়ার পথে ৭ বস্তা বরাদ্দকৃত রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। এসব সার কৃষকদের কাছে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা হবে।
7 sacks of fertilizer allocated to farmers seized in Bakshiganj
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ



বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ

জামালপুরের বকশীগঞ্জ থেকে পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার মহলগিরি এলাকায় নেওয়ার পথে ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিস। জব্দ করা রাসায়নিক সারের মধ্যে রয়েছে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি এবং ৩ বস্তা ডিএপি।


আজ রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জের কৃষকদের বরাদ্দকৃত সার ইসলামপুরে পাচার করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। সেখানে অভিযান চালিয়ে তিনি সারগুলো জব্দ করে উপজেলা সদরে নিয়ে আসেন।


এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, “বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ বস্তা সার জব্দ করি। স্থানীয় কৃষকদের ন্যায্য পাওনা ও বরাদ্দ যাতে অন্যত্র চলে যেতে না পারে, সে লক্ষ্যে উপজেলা কৃষি অফিস কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।”


ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “সংবাদ পেয়ে কৃষি কর্মকর্তা উপস্থিত হয়ে সারগুলো উদ্ধার করেছেন। বর্তমানে সারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। পরবর্তীতে এগুলো সাধারণ কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে আবারও পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল প্রশাসন
বকশীগঞ্জে আবারও পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল প্রশাসন
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল উপজেলা প্রশাসন
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল উপজেলা প্রশাসন
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top