জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা ও বাল্যবিবাহ রোধে সংবাদ পরিবেশন বিষয়ে ৩০ জন সাংবাদিককে নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
Workshop on gender-sensitive presentation for journalists in Jamalpur
জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা



জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা শুরু

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।


আজ রোববার (২৭ সেপ্টেম্বর) 'অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ' প্রকল্পের আওতায় কিংডম অব দ্য নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় ইউএনএফপিএ (UNFPA) ও একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশনের (বেইজ) সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। জামালপুর শহরের উন্নয়ন সংঘের চাইল্ড সিটি প্রশিক্ষণ হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।


জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের নানা অসংগতি দূরীকরণ, কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন এবং বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। একই সঙ্গে সংবেদনশীল বিষয়গুলোতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপিএ অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইউথ টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মো. আতাহার আলী, বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দকার এবং ইউএনএফপিএ ন্যাশনাল কমিউনিকেশন অফিসার আফরা নাওমীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর জেলার পাঁচটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন পেশাদার গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট: জিলানী ভাইস চেয়ারম্যান, লিয়ন সেক্রেটারি নির্বাচিত
রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট: জিলানী ভাইস চেয়ারম্যান, লিয়ন সেক্রেটারি নির্বাচিত
অনলাইনে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইনে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, বিশেষ চিহ্নের প্রমাণ উদ্ধার
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, বিশেষ চিহ্নের প্রমাণ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top