![]() |
| ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তিতে আলোচনা সভা |
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তিতে আলোচনা সভা
জামালপুরের ইসলামপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতাল (প্রাঃ)-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন, এ কে এম শাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং বণিক সমিতির সভাপতি আউয়াল খান লোহানী।
বক্তারা বিগত এক দশকে এলাকায় স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে হাসপাতালটির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে হাসপাতালটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।