ইসলামপুরে তরুণ-তরুণীদের ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভের উদ্যোগে তরুণ-তরুণীদের ৩ দিনব্যাপী ড্রোন উড্ডয়ন, ভিডিওগ্রাফি ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন করলেন ইউএনও শাহ মো. জুবায়ের।
Drone operation and maintenance training for youth begins in Islampur
ইসলামপুরে তরুণ-তরুণীদের ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু


ইসলামপুরে তরুণ-তরুণীদের জন্য ৩ দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী ‘ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভ’-এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মশালার উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।


কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯০-এর গণ-অভ্যুত্থান নেতা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আসলাম খান, বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জিয়া নূর নবী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল ইসলাম, ডিরেক্টর (ট্রেনিং) রাশেদুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, আন্তর্জাতিক ব্যবসা গবেষক সবুজ কুমার মন্ডল, কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম এবং সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন প্রমুখ।


আয়োজকেরা জানান, কর্মশালায় অংশ নেওয়া তরুণ-তরুণীদের ড্রোনের ফ্লাইট অ্যান্ড সেফটি, ক্যামেরা ও ভিডিওগ্রাফি, হাতে-কলমে ড্রোন উড্ডয়ন এবং রক্ষণাবেক্ষণের ওপর ব্যবহারিক শিক্ষা প্রদান করা হবে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের করুণ মৃত্যু
ইসলামপুরে চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের করুণ মৃত্যু
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা
ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা
ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন
ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top