ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও তথ্যে অমিল পাওয়ায় দুই ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Two dealers fined for selling fertilizer at high prices and irregularities in Islampur
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

জামালপুরের ইসলামপুরে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের।

অভিযান সূত্র জানায়, বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স মা ট্রেডার্স’ এবং ‘মেসার্স আমজাদ ট্রেডার্স’-এর বিক্রয় কেন্দ্র ও গুদামে হঠাৎ পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সাথে ক্যাশ মেমোর অমিল, রসিদ ছাড়া সার বিক্রি এবং গুদামের মজুত তথ্যে ব্যাপক অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়। একই সাথে সাধারণ কৃষকদের সাথে ডিলারদের অসদাচরণের অভিযোগের সত্যতাও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার ও কৃষি আইন অনুযায়ী মেসার্স মা ট্রেডার্সকে ১০ হাজার ও মেসার্স আমজাদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও কৃষকদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে
ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা
ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা
ইসলামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল
ইসলামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top