![]() |
| ইসলামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল |
ইসলামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি পরিচালনা করেছেন, তা দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শাহীন খান, সহসভাপতি এ কে এম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজম-উদ-দৌলাহ পালোয়ান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর যুবদলের আহ্বায়ক এনামুর কবির ডেবিট, যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া এবং উপস্থিত সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।