জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’, দুই হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ আব্দুস সামাদ

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: মৃত্যুর পর সন্তানেরা চল্লিশা করবে কি না—এমন শঙ্কায় জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন জামালপুরের ইসলামপুরের বৃদ্ধ আব্দুস সামাদ। দুই হাজার মানুষকে আপ্যায়ন করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তিনি।
Elderly Abdus Samad fed two thousand people with his 'forty' while still alive
জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’, দুই হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ আব্দুস সামাদ



জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’, দুই হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ আব্দুস সামাদ

মৃত্যুর পর সন্তানেরা কুলখানি বা চল্লিশার আয়োজন করবে কি না—এমন দ্বিধাদ্বন্দ্বে জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক বৃদ্ধ। জামালপুরের ইসলামপুরে আয়োজিত এই ব্যতিক্রমী ভোজে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ অংশ নিয়ে খাবার গ্রহণ করেছেন।


গতকাল বুধবার (৫ আগস্ট) উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের নিজ বাড়িতে এই সুবিশাল ভোজের আয়োজন করেন সচ্ছল কৃষক আব্দুস সামাদ (৭০)। তিনি ওই গ্রামের মৃত শুকর আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদের সংসারে তিন মেয়ে ও চার ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে সম্পন্ন হয়েছে, আর ছেলেরা কেউ আলাদা সংসার করছেন আবার কেউ পড়াশোনা করছেন। বার্ধক্য ও শারীরিক দুর্বলতার কারণে তিনি সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে একই সঙ্গে তাঁর মনে শঙ্কা জাগে—মৃত্যুর পর সন্তানেরা আদৌ তাঁর জন্য চল্লিশার আয়োজন করবে কি না। সেই চিন্তা থেকেই পরিবারকে মানিয়ে জীবিত অবস্থায় নিজেই এই প্রথার আয়োজন করার সিদ্ধান্ত নেন তিনি।


আয়োজনের জন্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং ২০ হাজার টাকা মূল্যের একটি খাসি কেনা হয়েছিল বলে জানান আব্দুস সামাদ।


আব্দুস সামাদ বলেন, “বয়সের ভারে এখন আর কোনো কাজ করতে পারি না। তাই নিজের সন্তুষ্টির জন্য এবং পরিবারের পরামর্শেই এই আয়োজন করেছি।”


বাবার এমন সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সন্তানরা। ছেলে সামিউল ও মেয়ে সাজেদা জানান, বাবার মনের সংশয় ও ইচ্ছা দূর করতেই পরিবারের সবাই একমত হয়ে এই আয়োজনে সম্মতি দিয়েছেন।


অনুষ্ঠানে অংশ নেওয়া লালচাঁন মিয়াসহ একাধিক অতিথি জানান, জীবিত কোনো মানুষের নিজের চল্লিশা আয়োজনের ঘটনা এই এলাকায় প্রথম এবং এটি সত্যিই ব্যতিক্রমী। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও আমন্ত্রিতরা আনন্দের সঙ্গে আপ্যায়নে অংশ নেন। তবে স্থানীয় অনেকের মতে, এটি একদিকে যেমন নিজের আত্মতৃপ্তি, অন্যদিকে সন্তানদের প্রতি একধরনের অনাস্থার বহিঃপ্রকাশও বটে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

L

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top