দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ২১৫ বোতল ভারতীয় মদ, চালক ও ক্রেতাসহ আটক ২

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে বিশেষ তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। এ সময় প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়।
215 bottles of Indian liquor in private car, driver and buyer arrested at Dewanganj border
দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ২১৫ বোতল ভারতীয় মদ, চালক ও ক্রেতাসহ আটক ২



দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ২১৫ বোতল ভারতীয় মদ, চালক ও ক্রেতাসহ আটক ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রাইভেটকারে ঝটিকা তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জামালপুর ৩৫ বিজিবি)। একই সাথে মাদক বহনকারী প্রাইভেটকারসহ দুজনকে হাতেনাতে আটক করেছে বিজিবির আভিযানিক দল।

(ads1)

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে ঢাকা-রৌমারী মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যের চর এলাকা থেকে ভারতীয় মদের এই চালানটি জব্দ করা হয়।


আটককৃতরা হলেন—প্রাইভেটকার চালক আলাল মিয়া (৪৫) ও মাদকের ক্রেতা রিপন সাহা (৪৩)। আটক চালক আলাল মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে এবং রিপন সাহা টাঙ্গাইল জেলা সদরের কলেজ পাড়া এলাকার রাম চন্দ্র সাহার ছেলে।


বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে মাদকের একটি বড় চালান গাজীপুরের উদ্দেশে নেওয়া হচ্ছে—স্থানীয়দের প্রাপ্ত এমন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ঝাওডাঙা বিওপির একটি টহল দল রৌমারী-ঢাকা মহাসড়কের মধ্যের চর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।


আরও পড়ুন:


আজ বৃহস্পতিবার ভোররাতে সন্দেহভাজন প্রাইভেটকারটি বিজিবির চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। পরবর্তীতে প্রাইভেটকারের ভেতরের গোপন প্রকোষ্ঠ থেকে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারতীয় মদের এই চালানটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, "সীমান্ত এলাকায় মাদক ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক পাচারকারীদের রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"

(ads2)

তিনি আরও জানান, আজ দুপুরে উদ্ধারকৃত ২১৫ বোতল মদ, বহনকারী প্রাইভেটকার এবং আটক দুই আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দেওয়ানগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু
বিয়ের দাবিতে ১০ দিন অনশনের পর জামালপুরে প্রেমিকের বিরুদ্ধে মামলা
বিয়ের দাবিতে ১০ দিন অনশনের পর জামালপুরে প্রেমিকের বিরুদ্ধে মামলা
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ৬ দিন অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ৬ দিন অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ
দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top