স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের মেলান্দহের যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাচ্চু মিয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ জামালপুর সিপিসি-১।
Accused sentenced to 1 year in wife's dowry case arrested from Ashulia
জামালপুর এসআরবি-১৪ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার



স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি বাচ্চু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)-এর জামালপুর সিপিসি-১ টিম।

(ads1)

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকা থেকে বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চর আদিয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।


আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪ জামালপুর সিপিসি-১ কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন:


এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জামালপুরের বিজ্ঞ আদালত বাচ্চু মিয়াকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন।


পরবর্তীতে নিজস্ব বিশেষ গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার সাভারের এসআরবি-৪ এর আভিযানিক দলের সহযোগিতায় আশুলিয়ার বলিভদ্র এলাকায় এক যৌথ অভিযান চালায় জামালপুর এসআরবি-১৪। সফল এই অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।

(ads2)

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর এসআরবি-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, "আইনি প্রক্রিয়া সম্পূর্ণ প্রস্তুত করে গ্রেপ্তারকৃত আসামিকে পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ
মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ
মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top