মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বিজয়ীদের পুরস্কার, শিক্ষা উপকরণ, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল।
Nazrul Year celebrated in Melandha: Educational materials, money and corrugated tin distributed



মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ

জামালপুরের মেলান্দহে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুলবর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার, শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ এবং এলাকার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।

(ads1)

গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও বিতরণ কর্মসূচির মাধ্যমে এসব বিতরণ করা হয়। মেলান্দহ উপজেলা প্রশাসন এই ফলপ্রসূ কর্মসূচির আয়োজন করে।


মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান বাবুল।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, উমির উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান মিস্টার এবং উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া বেগম।


আরও পড়ুন:


এ সময় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল এমপি বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, প্রেম, দ্রোহ ও প্রগতির অনুপ্রেরণা। তরুণ প্রজন্মের মাঝে কবির চেতনার প্রসার ঘটানোর পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত জাতীয় ভাবনা।"


অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম মাহমুদুল হক, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদীর শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রুনু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিএসসি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ads1)

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং নদীভাঙন ও দুস্থ পরিবারের পুনর্বাসনে নগদ অনুদান ও ঘর তৈরির ঢেউটিন বিতরণ করেন অতিথিরা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top