![]() |
| কাজিপুরে প্রশিক্ষণ শেষে ৯ নারীকে সেলাই মেশিন প্রদান |
কাজিপুরে স্বাবলম্বী হওয়ার পথে ৯ নারী: বিতরণ করা হলো সেলাই মেশিন ও সনদ
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙন কবলিত জনপদের ৯ জন নারীর হাতে কর্মসংস্থানের নতুন হাতিয়ার হিসেবে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উন্নয়ন সহযোগী সংস্থা ‘পার্টনার মৈত্রী’র উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের যমুনা তীরবর্তী ১ হাজার ৬০০ পরিবারের জীবন ও জীবিকার মানোন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এসময় মৈত্রী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা উপস্থিত ছিলেন। অতিথিরা আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে নদী ভাঙনের শিকার পরিবারগুলো অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
“সরকারি খরচে বিরোধ শেষ”: কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
![]() |
| “সরকারি খরচে বিরোধ শেষ” কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত |
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা অসহায় ও দুস্থ মানুষের আইনি অধিকার নিশ্চিতে সরকারি লিগ্যাল এইড সার্ভিসের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী এবং সমবায় অফিসার খালেদুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সরকারি আইনগত সহায়তার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।








খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।