“স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই” - এমপি সেলিম রেজা

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ১৬৪ আসনের ৫ তলা ছাত্রাবাস ও ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন এমপি সেলিম রেজা। শিক্ষার্থীদের স্মার্টফোন ছেড়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
"Leave your smartphone and sit at your desk to study - there is no chance of cheating" - MP Salim Reza
“স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই” - এমপি সেলিম রেজা


"স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো, নকলের সুযোগ নেই": কাজিপুরে শিক্ষার্থীদের এমপি সেলিম রেজা

“স্মার্টফোন ছেড়ে তোমরা পড়ালেখার টেবিলে ফিরে এসো। এখনও অনেক সময় আছে । মনে রেখো পরীক্ষায় আর নকলের কোনপ্রকার সুযোগ পাবে না।” রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টায়  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে  ফিতা কেটে ছাত্রাবাস ও একাডেমিক ভবন উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ এই কলেজটির উন্নয়নে  সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন,“  কলেজের মসজিদ নির্মাণ করা হবে। বিদ্যমান মাঠকে খেলার উপযোগী করে তোলা হবে। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্যে গাড়ির বিষয়টিও বিবেচনায় নেয়া হবে।”  এসময় শিক্ষার্থীদের উদেশ্যে প্রধান অতিথি আরও বলেন, “ তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে এই কলেজটিকে আমি বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চাই।”

 এর আগে তিনি  শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় নির্মিত ১৬৪ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা সম্বলিত ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস এবং ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে কলেজের বিএনসিসি দল। পরে  তিনি কলেজের পাঠাগার পরিদর্শন শেষে উচ্চমাধ্যমিক  পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নেন। 

ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অ্যাডভোকেট রবিউল হাসান।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে ১০৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করলেন এমপি সেলিম রেজা
কাজিপুরে ১০৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করলেন এমপি সেলিম রেজা
কাজিপুর পৌরসভায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
কাজিপুর পৌরসভায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
কাজিপুরে সরকারি পাটবীজসহ আটক ব্লক সুপারভাইজার: ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
কাজিপুরে সরকারি পাটবীজসহ আটক ব্লক সুপারভাইজার: ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল
কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top