কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসহ জহুরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের কারাদণ্ড দিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছেন ।

Youth arrested with Yaba in Kazipur, sentenced to 3 months in jail in mobile court
কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল

কাজিপুরে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে জহুরুল ইসলাম (৩৪) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জহুরুল উপজেলার সোনামুখী গ্রামের শহিদুল ইসলামের পুত্র।


গতকাল শনিবার (১৪ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপজেলার সোনামুখী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শহিদুল ইসলামের বাড়িতে জহুরুল ইসলামকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে প্রশাসন।


ঘটনা স্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে জহুরুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। সাজার পর রাতেই তাকে কাজিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আজ রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সিরাজগঞ্জ-১  আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
সিরাজগঞ্জ-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে- সেলিম রেজা
৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে- সেলিম রেজা
মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা
মায়েরা-বোনেরা ধানের শীষে একটি করে ভোট দিন: সেলিম রেজা
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top