পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Seba Hot News : সেবা হট নিউজ
0
সেবা ডেস্ক: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই রাতের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রজীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Prime Minister Tarique Rahman extends greetings on the holy night of Laylatul Qadr
পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


লাইলাতুল কদরের শিক্ষা শান্তিময় সমাজ গঠনে অনুপ্রেরণা দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদরের সুমহান শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় এবং জনকল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মহিমান্বিত এই রজনী উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তিনি। গতকাল রবিবার (১৫ মার্চ) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন, লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। মহান আল্লাহ তাআলা এই পবিত্র রাতেই মানবজাতির হেদায়াতের আলোকবর্তিকা পবিত্র কুরআনুল কারিম নাযিল করেছেন এবং এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, এই রজনী প্রতিটি মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, ক্ষমা এবং অশেষ কল্যাণের বার্তা নিয়ে আসে।


তারেক রহমান বলেন, গভীর ইবাদত-বন্দেগি, তওবা এবং কান্নাকাটি মিশ্রিত দোয়ার মাধ্যমে মহান রবের সন্তুষ্টি ও নৈকট্য লাভের এক অনন্য সুযোগ তৈরি হয় এই রাতে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, পবিত্র রমজান মাস হলো মূলত আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য এবং মানবিক গুণাবলির জাগরণ ঘটানোর মাস। লাইলাতুল কদরের অন্তর্নিহিত শিক্ষা আমাদের জাতীয় জীবনে শান্তি ও সম্প্রীতি রক্ষায় শক্তি জোগাবে।


বিবৃতিতে প্রধানমন্ত্রী এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করার পাশাপাশি মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত হয় এবং বাংলাদেশসহ পুরো বিশ্বের মুসলিম জাতিকে অগ্রগতি, শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ডিসেম্বরেই জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ডিসেম্বরেই জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top