পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Seba Hot News : সেবা হট নিউজ
0
সেবা ডেস্ক: বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সারা দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। আগামী পহেলা বৈশাখ এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Prime Minister Tarique Rahman to inaugurate 'Farmer Card' distribution program on Pahela Baishakh
পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন

নির্বাচনি ইশতেহারের আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। আগামী পহেলা বৈশাখ এই জনকল্যাণমূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৫ মার্চ) সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকালের ওই বৈঠকে আগামী পহেলা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সারা দেশের কৃষকদের জন্য প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও ভর্তুকি সহজলভ্য করতেই এই আধুনিক কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে।


বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


উল্লেখ্য, নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহারে সারা দেশের কৃষকদের জন্য উন্নত কৃষি সেবা ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে এই বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর জোরালো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পহেলা বৈশাখে এই কার্যক্রম শুরুর মাধ্যমে সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ডিসেম্বরেই জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ডিসেম্বরেই জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
সংসদে রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে তারেক রহমানের অভিনন্দন
সংসদে রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে তারেক রহমানের অভিনন্দন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top