বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশা ও অটোভ্যান চুরি এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চোরচক্র গ্রেপ্তার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

Human chain protesting increase in auto van theft and robbery in Bakshiganj, OC strongly criticizes
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা

বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই রোধে প্রশাসনের ব্যর্থতায় ফুঁসছে জনতা

জামালপুরের বকশীগঞ্জে আশঙ্কাজনক হারে ব্যাটারিচালিত অটোভ্যান ও অটোরিকশা চুরি এবং ছিনতাই বেড়ে যাওয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টির বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। আজ রবিবার (১৫ মার্চ) দুপুরে ‘বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ভুক্তভোগী অটোরিকশা ও অটোভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বকশীগঞ্জ পৌর শহরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পুলিশের নির্লিপ্ততার সুযোগে দিনের আলোতেও প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, অথচ এখন পর্যন্ত কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন তার বক্তব্যে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে, চালকদের আয়ের একমাত্র উৎস কেড়ে নেওয়া হচ্ছে, অথচ পুলিশ নির্বিকার। সিসি ফুটেজ থাকা সত্ত্বেও যদি অপরাধীদের ধরা না হয়, তবে বুঝতে হবে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে যদি এই চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে তারা বকশীগঞ্জ থানায় অবস্থান ধর্মঘট ও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।


মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ। বক্তারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনেও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচি শেষে ভুক্তভোগী চালকরা তাদের জীবনের নিরাপত্তা এবং জীবিকা রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি!
বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি!
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!
বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!
বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!
মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত
মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top