বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
![]() |
| বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার! |
শনিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১০৮৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করে।
ধানুয়া কামালপুর বিজিবি জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ পিলারের কাছে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানের সময় মালিক বিহীন ভারতীয় ২০ জিরা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেন নি বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, জিরা গুলো উদ্ধারের পর জব্দকৃত জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যার চেষ্টার পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল!

মন্ত্রিসভায় ডাক পেলেন এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত

বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণসংযোগ ও প্রচারণা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।