শফিকুল ইসলাম: মোসা ঝড়না (৩৫) নামের এক বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
![]() |
| রৌমারী সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ |
ওই নারীকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতীয় বিএসএফ একপত্র প্রেরণ করেন বডারগার্ড বাংলাদেশ (বিজিবি’র) নিকট।
শনিবার (৭ মার্চ) বিকাল সাড়ে সাড়ে ৩ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর নতুন বন্দর সীমান্ত ১০৬৫ মেইন পিলার এর জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রৌমারী সদর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও ভারতের বিএসএফে’র শাহপাড়া ক্যাম্পের কমান্ডার।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ ওই নারী কাজের সন্ধানে পাশপোর্ট ছাড়া ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। ভারতের একটি সোয়েটার কারখানায় যাওয়ার পথে ভারতীয় রেলওয়ে পুলিশ আরপিএফ তাকে আটক করে। পরে তারা বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিএসএফ ধৃত নারীটিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। ওই নারী বরিশাল জেলার মোলাদি উপজেলার আবুপুর গ্রামের বজলুর সর্দার এর মেয়ে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীকে বিজিবির কর্তৃপক্ষের নির্দেশক্রমে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, ভারত থেকে ফেরত দেওয়া নারীকে থানায় দিয়েছে বিজিবি। তবে মানবিক বিবেচনা করে তার স্বজনদের কাছে দেওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে বিয়ের প্রলোভণে ‘ধর্ষণ’ প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ

সরকারি বিভিন্ন সুবিধাগুলো সুষ্ঠ বন্টন হলে মুছতে পারে দরিদ্রতা

রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।