রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য ভিজিএফ কমিয়ে তিনভাগের দুইভাগ বরদ্দ দিয়েছে সরকার। এতে প্রায় ৩১ হাজার ৬৯২ টি পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হবে। 

31,692 families in Roumari deprived of VGF assistance
রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত




দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সরকার দুস্থ ও অতিদরিদ্র পরিবারগুলোকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়। ঈদের আগে ভিজিএফ খাদ্য সহায়তা তাদের ভরসা। বরাদ্দ কম দেওয়ায় হতাশায় পড়েছে তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ, অতিদরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হয়। গত বছর ঈদুল ফিতরে বরাদ্দ ছিল ৪৮ হাজার ৪৯৬ টি পরিবার। তা কমিয়ে সরকার এবার বরাদ্দ দেয় ১৬ হাজার ৮০৪ টি পরিবার। এলাকাবাসি জরুরী ভিত্তিতে ভিজিএফ বরাদ্দ’ পুনর্বিবেচনার দাবী জানান। 

রৌমারী সদর ইউপি’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, শুনেছি এবার তিন ভাগের একভাগ বরাদ্দ দিযেছে সরকার। এনিয়ে আমরা মানুষের মাঝে চাপের মুখে পড়বো। 

বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদের সরকার বলেন, আমার ইউনিয়নটি ব্রম্মপুত্র নদের তীরবর্তী এলাকা। এখানকার মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। এবার বরাদ্দ অনেক কম হওয়ায় অনেক অসহায় পরিবার বঞ্চিত হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুদ্দিন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ১৬ হাজার ৮০৪টি পরিবারের জন্য ভিজিএফ বরাদ্দ হয়েছে। এটা উপজেলার জনসংখ্যা ও চাহিদার তুলনায় কম।

স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, বিষয়টি আমি শুনেছি। কেন কম এসেছে তা জানিনা। তবে খোজ নিয়ে আমি দ্রæত সমাধান করার চেষ্টা করবো।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রৌমারী- নিয়ে আরও পড়ুন
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা
রৌমারীতে ভ্রাম্যমান আদালতে চার দোকানে ১৬ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী যুদ্ধে বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের জয়
কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী যুদ্ধে বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের জয়
রৌমারীতে ২৭ শিক্ষার্থীর ফরমপূরণ হয়নি, ভবিষ্যত অনিশ্চিত
রৌমারীতে ২৭ শিক্ষার্থীর ফরমপূরণ হয়নি, ভবিষ্যত অনিশ্চিত
ভোটের হালচাল: ২৮, কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই
ভোটের হালচাল: ২৮, কুড়িগ্রাম-৪ আসনে চারদলের লড়াই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top