আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাহে রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
![]() |
| জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন |
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগীতায় বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রমজান উপলক্ষ্যে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা হবে। এটি যেন চলমান থাকে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, গত বছরও রমজানে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিলো। এবারো সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। আলু, পেয়াজ, রসুন, টমেটো, বেগুন, কাচামরিচ, দুধ, ডিম ইত্যাদি বিক্রয় করা হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা

জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২

সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।