লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ ও মো: শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামের দুইজনকে আটক করেছে র্যাব।
![]() |
| জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ |
রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার এক পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও আটক করা হয়। আটককৃতরা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা।
এ সময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরিমান ১ হাজার ৪শত ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

প্রশংসনীয় অবদানে স্বীকৃতি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান

অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক

বিগত সরকারের আমলে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।