![]() |
| ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড |
(ads1)
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. সজিব মিয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত সজিব মিয়া ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের ছেলে।
আরও পড়ুন:
- জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
- উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
- জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
- রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
- সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে সজিব মিয়াকে আটক করা হয়। পরে আটককৃত যুবক তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
(ads2)
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশি প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।