![]() |
| জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার পেল ভুক্তভোগী পরিবার |
জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এক ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
(ads1)
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইউনুছ আলী দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ঘটনার শিকার ২৩ বছর বয়সী ওই নারী প্রতিবেশী হওয়ায় অভিযুক্ত ইউনুছ আলী দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। মোবাইলে উত্যক্ত করার পাশাপাশি বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করত। বখাটে যুবকের এসব কুরুচিপূর্ণ আচরণের বিষয়টি ওই নারী তার পরিবার ও যুবকের অভিভাবকদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের পথ বেছে নেয় ইউনুছ।
আরও পড়ুন:
- রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
- সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
- জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
- সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
- বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘটনাটি ঘটে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে। ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা লম্পট ইউনুছ আলী তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাড়ির পাশের একটি ধানখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে ইউনুছ আলীকে আটক করে ফেলে।
পরের দিন স্থানীয় ডাংধরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানের মধ্যস্থতায় এক সালিশে অভিযুক্তের বাবা-মা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত ইউনুছকে জিম্মায় ছাড়িয়ে নেন। কিন্তু সালিশি সিদ্ধান্ত অমান্য করে ইউনুছ ও তার পরিবার বিয়ে করতে তালবাহানা শুরু করে। বিয়েতে প্রতারণার শিকার হয়ে চরম মানসিক যন্ত্রণায় গত ৮ সেপ্টেম্বর ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে বাঁচানো হয়। সুস্থ হয়ে ওঠার পর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী বাদী হয়ে জামালপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় দীর্ঘ প্রায় ১০ বছর আইনি লড়াই শেষে মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আজ সোমবার আসামির সরাসরি উপস্থিতিতে আদালত এই রায় প্রদান করেন। দীর্ঘ এক যুগ পর হলেও এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।
(ads2)
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান। এই রায় সমাজে নারী নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।